টুইটারের কিছু কর্মীকে স্থায়ীভাবে বাড়িতে বসে কাজের সুযোগ

১৩ মে, ২০২০ ০২:০৭  
করোনাভাইরাস বিশ্বব্যাপী কাজের সংস্কৃতি পাল্টে দিয়েছে। অধিকাংশ কোম্পানিই সাময়িকভাবে কর্মীদের বাড়িতে বসে কাজের সুযোগ করে দিয়েছে। আবার কেউ কেউ আংশিকভাবে সেটি করছেন। এবার টুইটারের পক্ষ থেকে জানানো হয়েছে তারা কিছু কর্মীকে স্থায়ীভাবে বাড়িতে বসে কাজের সুযোগ দিতে চায়। খবর রয়টার্স। চলমান মহারিতে ইতিমধ্যে ৪২ লাখের অধিক মানুষ আক্রান্ত হয়েছে। অধিকাংশ দেশে কঠোরভাবে লকডাউন চলছে। বদলে গেছে ব্যবসায়ের কার্যক্রমের ধরণ। জনপ্রিয় হয়ে উঠেছে ‘ওয়ার্ক ফ্রম হোম’। টুইটার জানিয়েছে, আগামী সেপ্টেম্বরের আগে তাদের অধিকাংশ অফিসই খুলবে না। কর্মীরা চাইলেই সিদ্ধান্ত নিতে পারবে তারা অফিসে আসবে কি আসবে না। ঐ সময়ের আগে কোনো ব্যবসায়িক ভ্রমণও হবে না। চলতি বছরে জনসমাবেশ নিয়ে কোনো আয়োজনও হবে না। ডিবিটেক/বিএমটি